স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া আদায়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো । গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো । গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক আসরগুলোতে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় থেকেছে আর্থিক অনিয়মের বিষয়ও। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছে এখনও বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বহুদিন অপেক্ষার পর এবার এই বকেয়া আদায়ে আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছে বোর্ড।

শনিবারের বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ইতোমধ্যে বকেয়া থাকা ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে।

তিনি বলেন,“আমরা সাম্প্রতিক কয়েক আসরের আর্থিক বকেয়া নিয়ে রিভিউ করেছি। ফ্র্যাঞ্চাইজি বা স্পনসর—যারা বোর্ডের কাছে অর্থ দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি, তাদের একটি তালিকা করা হয়েছে।”

শুধু তালিকা প্রণয়নেই থেমে থাকছে না বিসিবি। মিঠু নিশ্চিত করেছেন, প্রাপ্য অর্থ আদায়ে তারা আইনি প্রক্রিয়া শুরু করছে।

তার ভাষায়,“তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। পাশাপাশি, যেসব দলের সঙ্গে আগে থেকেই চুক্তিভঙ্গ সংক্রান্ত সালিশি প্রক্রিয়া চলছিল, সেগুলোও আমরা চালিয়ে যাব এবং যত দ্রুত সম্ভব নিষ্পত্তির চেষ্টা করব।”

বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন ধরে অর্থ পরিশোধে গড়িমসি করায় বোর্ডের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভ্যন্তরীণভাবে অভিযোগ আছে। ফলে এশিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির সুনাম ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X