কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

রাজধানীর মনিপুরী পাড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমপূর্ব আলোচনায় কথা বলেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
রাজধানীর মনিপুরী পাড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমপূর্ব আলোচনায় কথা বলেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপি জনগণের দল; জনগণের জন্যই বিএনপির রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর দলের প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, এলাকার জনগণের স্বার্থে আমরা ধারাবাহিকভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

রোববার (০৫ অক্টোবর) রাজধানীর মনিপুরী পাড়ায় তেজগাঁও থানা কৃষক দলের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নীরব এসব কথা বলেন।

এ সময় পরিচ্ছন্ন নগর গড়তে ঢাকা-১২ আসনের জনগণের প্রতিও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক।

তেজগাঁও থানা কৃষক দলের আহ্বায়ক মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ১নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু প্রমুখ।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. আলী, সালামত খান সজিব, অলোক বসুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X