নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:০২ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

নেত্রকোনা পৌরশহরের সাতপাই পালপাড়া এলাকার প্রধান সড়কে সংস্কারকাজ করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি। ছবি : কালবেলা 
নেত্রকোনা পৌরশহরের সাতপাই পালপাড়া এলাকার প্রধান সড়কে সংস্কারকাজ করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি। ছবি : কালবেলা 

নেত্রকোনায় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সংস্কার করা হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌরশহরের সাতপাই পালপাড়া এলাকার প্রধান সড়কে এ সংস্কারকাজ করা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল থেকে পালপাড়া মোড় পর্যন্ত রাস্তাটি বড় বড় খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। দীর্ঘ সময় ধরে এমন অবস্থা চলমান থাকলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি পৌরসভা। বিষয়টি যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নজরে এলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নেন। পরে রোববার নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তা সংস্কার করেন। স্থানীয় বাসিন্দা ও পথচারী লোকজন সংস্কারকাজের প্রশংসা করেন। এতে প্রায় ১০ হাজার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হয়েছে।

একাধিক স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাস্তাটি বড় বড় খানাখন্দে ভরা ছিল। যানবাহন নিয়ে ঝুঁকিতে চলাচল করতে হতো। পানি জমে থাকায় হেঁটে চলাচল করাও কঠিন ছিল। রনি ভাই রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমাদের দুর্ভোগ কমেছে।

সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, রাস্তাটি দীর্ঘ সময় ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে দুর্ভোগ কমাতে আমরা বিএনপি পরিবার এই উদ্যোগ নিয়েছি। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে। জনকল্যাণমুখী কাজের উদ্যোগ গ্রহণে সব নেতাকর্মীকে আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১০

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১১

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১২

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৩

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৪

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৬

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৭

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৮

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৯

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

২০
X