স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

২ বলে ২ উইকেট নাসুমের, চাপে নেদারল্যান্ডস

২ বলে ২ উইকেট শিকার নাসুমের। ‍ছবি : সংগৃহীত
২ বলে ২ উইকেট শিকার নাসুমের। ‍ছবি : সংগৃহীত

সফরকারী নেদার‌ল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উইকেট পেতে তৃতীয় ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নাসুম আহমেদ ফিরিয়েছেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউডকে। তাওহীদ হৃদয় নেন দুর্দান্ত এক ক্যাচ। পরের বলে তেজা নিদামানুরুকে আউট করেছেন নাসুম। তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন পারভেজ হোসেন ইমনের হাতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাচদের সংগ্রহ ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬২ রান।

এর আগে, সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তের কথা জানান টাইগার অধিনায়ক। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে রয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান। নেদারল্যান্ডস দলে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের বদলে নেওয়া হয়েছে সিকান্দার জুলফিকারকে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X