বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের ৮০ রানে অলআউট করে জিম্বাবুয়ের বড় জয়

জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে দারুণ এক জয়ে সিরিজে সমতা ফেরাল জিম্বাবুয়ে। মাত্র ৮০ রানে গুটিয়ে দেওয়া লঙ্কানদের ৫ উইকেট আর ৫.৪ ওভার হাতে রেখেই হারিয়েছে স্বাগতিকরা। সিকান্দার রাজা ও ব্র্যাড ইভান্সের বোলিং দাপটের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন তরুণ তাশিঙ্গা মুসেকিওয়া।

হারারে স্পোর্টস ক্লাবে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস ফিরলে শুরু হয় ধস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। পাওয়ারপ্লের মধ্যেই ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। আগের ম্যাচে জ্বলে ওঠা কামিন্দু মেন্ডিস এবার রাজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শূন্য রানে।

অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা চেষ্টা করেছিলেন ইনিংস গোছাতে। কিন্তু তাদের ২৬ রানের জুটি গড়তে লেগে যায় ৩৭ বল। চাপ বাড়তেই আসালাঙ্কা ও শানাকাও ফেরেন, রাজা এক ওভারেই নেন দু’টি উইকেট। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা, সংগ্রহ মাত্র ৮০ রান। রাজা নেন ৩ উইকেট ১১ রানে, সমান সংখ্যক উইকেট পান ব্র্যাড ইভান্সও (৩/১৫)।

তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সহজ হয়নি জিম্বাবুয়ের। চামিরা প্রথমেই আঘাত হেনে মেরুমানি ও শন উইলিয়ামসকে এক ওভারেই ফেরান। পরে তিনি রাজাকেও বিদায় দেন। পাওয়ারপ্লেতে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা।

সেই চাপ কাটিয়ে ওঠেন রায়ান বার্ল ও ব্রায়ান বেনেট। ২৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দুজন। এরপর কয়েকটি উইকেট দ্রুত পড়লেও ১৪ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুসেকিওয়া।

ফলাফল—শ্রীলঙ্কা ৮০ (কামিল মিশারা ২০; রাজা ৩/১১, ইভান্স ৩/১৫), জিম্বাবুয়ে ৮৪/৫ (রায়ান বার্ল ২২*, মুসেকিওয়া ২১*; চামিরা ৩/১৯)। জিম্বাবুয়ের জয় ৫ উইকেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X