মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আকাশ চোপড়ার সেই খোঁচার জবাবে যা বললেন জাকের আলী

আকাশ চোপড়া ও জাকের আলী । ‍ছবি : সংগৃহীত
আকাশ চোপড়া ও জাকের আলী । ‍ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের পর্দা উঠছে ৯ সেপ্টেম্বর। নিজেদের প্রথম ম্যাচে ১১ ‍সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে রোববার প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ একাধিক ক্রিকেটার, স্টাফরা। তার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাকের আলী অনিক।

ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশকে খোঁচাই দিয়ে বসেন। তিনি বলেন, গতবার শেষ চারে খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্বই পেরোতে পারবে না। ভারতীয় ক্রিকেটারের বিষয়টা কানে গেছে জাকের আলীরও। টাইগার এই ক্রিকেটার অবশ্য এসব কথাকে গুরুত্ব দিচ্ছেন না। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক জানিয়েছেন অংশগ্রহণ নয় বরং শিরোপাতেই চোখ বাংলাদেশের। তিনি বলেন, ‘দল শুধু অংশগ্রহণের জন্য যাচ্ছে না, বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।’ দলের ইতিবাচক মানসিকতা এবং প্রস্তুতি বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে বলেও বিশ্বাস করেন জাকের আলী।

জাকের আলী বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে আমাদের। এর জন্য ভালো প্রস্তুতিও নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ওইরকম মাইন্ড সেট নিয়েই যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।

এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এ তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X