স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক অভিযোগ। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, অজ্ঞাত নম্বর থেকে তিনি হুমকিমূলক ফোনকল পেয়েছেন। আর যেহেতু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম ইকবাল, তাই অভিযোগের আঙুল স্বাভাবিকভাবেই গিয়েছে তার দিকেই। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

দেশের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি সন্ত্রাসী নই (হাসি)। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তবে সেটা খুবই দুঃখজনক। তবে বিষয়গুলো পরিষ্কারভাবে বলা উচিত। মাঝেমধ্যে বুলবুল ভাইয়ের মন্তব্য প্রশ্ন রেখে দেয়।’

বুলবুলের অভিযোগ প্রসঙ্গে তামিমের মন্তব্য, ‘যদি ফোনে এমন কোনো কল এসে থাকে, তবে নিশ্চয়ই নাম্বারটাও থাকবে। আমাদের দেশে যথেষ্ট ইন্টেলিজেন্স আছে, সহজেই বের করা সম্ভব কে কল করেছে। যদি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে, তবে নাম্বারসহ বিষয়টি উল্লেখ করে চিঠি দেয়া উচিত। আর যদি এমন কিছু না হয়ে থাকে, তবে সেটাও পরিষ্কার জানানো দরকার।’

তিনি আরও বলেন, ‘জিডি করার সুযোগ আছে। প্লেয়ার্স টার্ম খুব গুরুত্বপূর্ণ। মাঝামাঝি রেখে দিলে শুধু বিভ্রান্তি তৈরি হয়।’

অভিযোগ প্রসঙ্গ ছাড়াও বিসিবি সভাপতির কাজ নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন তামিম। ফারুক আহমেদের বিদায়ের পর দায়িত্ব পাওয়া বুলবুলের কাজের মূল্যায়ন করতে চাননি তিনি।

‘আমি শুনেছি উনি অনেক কাজ করছেন, তবে সেভাবে কিছু চোখে পড়েনি। আসলে তিন মাস খুব কম সময়। ইতিবাচক বা নেতিবাচক যেটাই বলি, এখনই সেটা বলা ন্যায্য হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X