সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও একই সঙ্গে মাঠে নামছেন সাকিব-মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন তিনি। একই দলের হয়ে খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর একই সঙ্গে মাঠে দেখা যাবে সাকিব-মাহমুদউল্লাহকে।

বাংলাদেশের জার্সিতে তারকা এই দুই ক্রিকেটার খেলেছেন দীর্ঘ সময়। দলের বিপদে হাল ধরেছেন বহুবার। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-মাহমুদউল্লাহকে আর দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগের সুবাদে আবারও একই সঙ্গে মাঠে দেখা যাবে তাদের।

আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। তাকে ‘স্টার’ আখ্যা দিয়ে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড। মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।’

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ান এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন দুই হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক টুর্নামেন্টটি আগামী ৭ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X