সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্যের কথা জানালেন তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসে ভরপুর তাসকিন আহমেদ। সাম্প্রতিক টি-টোয়েন্টি সাফল্য আর ব্যক্তিগত ফর্মে ভর করে জাতীয় দলের এই পেসার জানালেন, লড়াইটা শুধু অংশগ্রহণের জন্য নয়—লক্ষ্য একটাই, ট্রফি জয়।

শুক্রবার এক অনুষ্ঠানে তাসকিন স্পষ্ট করে বলেন, ‘আমার প্রত্যাশা, দলের প্রত্যাশা—সবারই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শুধু খেলতে যাচ্ছি না, জিততেই যাচ্ছি।’

শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে। এই জয়গাথা যেন বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে পুরো দলকে। তাসকিনও মানছেন, ‘সর্বশেষ তিনটা সিরিজ আল্লাহর রহমতে আমরা জিতেছি। এবারও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা তার জন্য খুব একটা ভালো না গেলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে ফিরেছেন তিনি। দুই ম্যাচে ছয়টি উইকেট তুলে নেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও ছিলেন সমান ধারাল—প্রথম ম্যাচে চারটি, দ্বিতীয় ম্যাচে দুটি উইকেট। ফলে দুই ম্যাচেই তার ঝুলিতে মোট ছয় শিকার।

দেশবাসীর ভালোবাসা আর শ্রদ্ধা নিয়েও আবেগপ্রবণ তাসকিন বললেন, ‘প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এই অবস্থানে এনেছেন। মানুষ আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে—এটা ভেবে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X