স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশে বাংলাদেশের তারকা ক্রিকেটার

ক্রিকইনফো। ‍ছবি : সংগৃহীত
ক্রিকইনফো। ‍ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপপর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেই একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।

এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকইনফো দুইটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

ক্রিকইনফোর একাদশে সাকিব আল হাসান জায়গা পেয়েছেন তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। বাংলাদেশের জার্সিতে যেমন দুর্দান্ত ছিলেন সাকিব, তেমনি বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে ভারত থেকে। তিনজন ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কা থেকে। এছাড়া, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারও রয়েছে একাদশে। দলটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ধোনিকে।

সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশ : সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X