স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশকে পাত্তা দিচ্ছেন না লঙ্কান কিংবদন্তি

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন। মহাদেশীয় এই লড়াইকে ঘিরে বিশ্লেষণ চলছে সব জায়গাতেই। অংশগ্রহণকারী দলগুলোর শক্তি–দুর্বলতা নিয়ে খোলামেলা মত দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তার চোখে বাংলাদেশের সম্ভাবনা আছে, তবে সুপার ফোরের টিকিট মেলাতে পারবে না লিটনরা বলেই মনে করেন এই লঙ্কান ।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন আর্নল্ড। তার মতে, আফগানিস্তানের অগ্রগতি এখন যে কোনো দলের জন্যই বড় হুমকি।

আর্নল্ড বলেন, ‘এটা খুবই কঠিন গ্রুপ, যাকে হালকাভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের বোলিং সবসময়ই শক্তিশালী ছিল। এখন ব্যাটিংয়েও তারা শক্তিশালী হয়ে উঠেছে। পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ে নেওয়ার মতো ব্যাটারও আছে তাদের দলে। ফলে তাদের উপরে আলাদা করে নজর রাখতে হবে।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে নজর আছে আর্নল্ডের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়কেও তিনি তুলে ধরেন।

তার ভাষায়, ‘বাংলাদেশ যেকোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তাদের কাছে। তাই এই গ্রুপে শ্রীলঙ্কার কাজটা সহজ হবে না।’

তবে সবকিছু বিবেচনা করেও সুপার ফোরে বাংলাদেশকে দেখছেন না এই সাবেক ব্যাটার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় শ্রীলঙ্কা আরও ভালো ক্রিকেট খেলবে। দলের সবাই নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতন। তাই আমি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই সুপার ফোরে উঠতে দেখছি।’

একদিকে বাংলাদেশের হুমকির সম্ভাবনা স্বীকার, অন্যদিকে সুপার ফোরে জায়গা না দেওয়ার পূর্বাভাস—আর্নল্ড যেন টাইগারদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এখন দেখা যাক, লিটন-তাসকিনরা মাঠে তার এই ভবিষ্যদ্বাণী উল্টে দিতে পারেন কিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X