স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আপনারাও জানেন কেন নির্বাচন করিনি’

ভোট দিচ্ছেন তামিম। ছবি : সংগৃহীত
ভোট দিচ্ছেন তামিম। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ক্রিকেটারদের মিলনমেলার মাঝেই হয়ে গেল জমজমাট ভোট উৎসব। ক্রিকেটাররা সাবেক-বর্তমান সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন, আর সেই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সাদা পাঞ্জাবি পরে ভোট দিতে আসা তামিমকে ঘিরে ছিল স্বাভাবিকভাবে অতিরিক্ত কৌতূহল। তবে এবারের কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচনে তিনি অংশ নেননি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন।’

তামিমের এ মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার এই সিদ্ধান্ত বিসিবির নির্বাচনের প্রেক্ষাপট থেকে উদ্ভূত। বিসিবির সভাপতি বা পরিচালক হিসেবে নির্বাচিত হলে স্বার্থের সংঘাতের কারণে কোয়াব কমিটিতে থাকা সম্ভব হতো না।

কোয়াবের সভাপতি পদে এবারের প্রতিদ্বন্দ্বিতা সীমিত। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এই পদে লড়াই করছেন। বাকি ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।

তামিম মনে করেন, কোয়াব পরিচালনায় কিছু ভুল-ভ্রান্তি থাকলেও আগামী দুই বছরে সেগুলো ঠিক করা সম্ভব, ‘এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, অমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচনটা হয়ে যাক, কমিটি হয়ে যাক। তাদের হাতে দুই বছর সময় থাকবে সব সিস্টেমেটিকভাবে করতে।’

শুধু ক্রিকেটীয় দায়িত্ব নয়, এবার প্রশাসনিক দায়িত্ব নিয়েও তামিম দেশীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X