স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হুমকি দিল পিসিবি, পাত্তা দিচ্ছে না আইসিসি

পিসিবির দাবি নাকচ করে দিয়েছে আইসিসি। ছবি : সংগৃহীত
পিসিবির দাবি নাকচ করে দিয়েছে আইসিসি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘হ্যান্ডশেক কাণ্ড’ ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে ঝড় তুলেছিল, সেটি এখন অনেকটাই নিজের ঘাড়েই এসে পড়েছে। পাকিস্তান সরব হয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবিতে, এমনকি হুমকি দিয়েছে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে এই দাবিকে পাত্তা দেবে না, সেটিই এখন স্পষ্ট।

ঘটনার সূত্রপাত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ ম্যাচ শেষে। ম্যাচ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তখন ব্যাখ্যা দেন, এটি ছিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন সাধারণ নাগরিকের পরিবারের প্রতি সংহতি জানানো।

এই অজুহাতে পাকিস্তান ক্ষিপ্ত হয়ে ওঠে। পিসিবির অভিযোগ, রেফারি পাইক্রফট নাকি টসের সময়ই দল দুটিকে হাত না মেলানোর পরামর্শ দেন। এ নিয়েই আইসিসির কাছে চিঠি পাঠিয়ে তাদের সরানোর দাবি জানায় পিসিবি।

কিন্তু আইসিসির অভ্যন্তরীণ অবস্থান একেবারেই ভিন্ন। সংস্থার মতে, পাইক্রফটের ভূমিকা ছিল নগণ্য—তিনি কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) বার্তা দলকে পৌঁছে দিয়েছিলেন। ফলে এক সদস্য দেশের দাবিতে রেফারি বদলানো দৃষ্টান্ত তৈরি করবে, যা ভবিষ্যতের জন্য খারাপ বার্তা দেবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আরও দাবি করা হয়, মূল সিদ্ধান্ত এসেছে এএসিসি থেকেই। পাইক্রফট নাকি কেবল নির্দেশ পালন করেছেন। একজন সূত্র সরাসরি বলেছেন, ‘এটা আইসিসির বিষয় নয়। পিসিবিকে উচিত আসল কথাটা বোঝা—কে, কেন ওই নির্দেশ দিয়েছিল।’

তবে মাঝপথে মীমাংসার পথও খোঁজা হচ্ছে। পিটিআই জানিয়েছে, এএসিসি পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে পাইক্রফটকে দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তার বদলে রিচি রিচার্ডসনের নাম সামনে এসেছে, যাকে পিসিবি আপত্তিহীনভাবেই মেনে নেবে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, পিসিবির সোশ্যাল মিডিয়া ঝড় হয়তো দেশে ভালো সাড়া ফেলছে; কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান দুর্বলই হয়ে পড়ছে। কারণ হাত মেলানো আইনগতভাবে বাধ্যতামূলক নয়, বরং কেবল ক্রিকেটের স্পিরিট অব দ্য গেম-এর অংশমাত্র।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X