স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচ আজ

রাতে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। ‍ছবি : সংগৃহীত
রাতে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারে ৬ উইকেটে।

আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আর সেটি করতে ব্যর্থ হলে চলমান এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজবে টাইগারদের।

২০১৪ সালে মিরপুরে সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের সূত্রপাত হয় বাংলাদেশের। ১১ বছর পেরিয়ে এখন সেই লড়াইয়ে ১২ ম্যাচের ৭টিতেই জিতে বড় ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। এর মধ্যে সব সংস্করণেই আফগানিস্তানের বিপক্ষে এমন কিছু হারের সাক্ষী বাংলাদেশ হয়েছে, যা বেদনা বাড়িয়েছে কয়েকগুণ।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তার আজ একাদশে ফেরা নিশ্চিতই বলা চলে। ফলে একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। চার নম্বর জায়গা নিয়ে আছে আলোচনা। টানা ব্যর্থতার বৃত্তে আটকা তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে ফিফটি নেই তার। হৃদয়ের পরিবর্তে একাদশে দেখা মিলতে পারে সাইফ হাসানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X