কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা 

ইসরায়েলি হামলায় নিহত শিশুকে নিয়ে আহাজারি করছেন স্বজনরা। ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় নিহত শিশুকে নিয়ে আহাজারি করছেন স্বজনরা। ছবি: রয়টার্স

এই প্রথম গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘের তদন্ত সংস্থা, যা একটি ঐতিহাসিক মুহূর্ত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর দাঁড়িয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

পিল্লাই বলেন, গণহত্যা প্রমাণে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্গোজ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিবৃতিকে বিশ্লেষণ করা হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই ব্যক্তিকে পৃথকভাবে দায়ী করা হয়েছে। আইন অনুযায়ী এ ঘটনার দায় রাষ্ট্রের ওপর বর্তায়। সেজন্য বলছি, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পাশাপাশি এমন কিছু ‘পরোক্ষ প্রমাণ’ রয়েছে, যাতে গণহত্যার বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল কমিশনের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। জেনেভায় নিযুক্ত ইসরায়েলি কূটনীতিবিদ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করেছে।

কমিশনের ৭২ পৃষ্ঠার আইনি বিশ্লেষণ এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অনুসন্ধান হিসেবে বিবেচিত হলেও এ সংস্থাটি জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিকভাবে কথা বলে না। জাতিসংঘ এখনো ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেনি, তবে এ নিয়ে ক্রমশ চাপ বাড়ছে।

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গণহত্যার একটি মামলা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তারা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালাচ্ছে। এ হামলায় গাজায় ৬৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ইহুদিরা ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হয়। এরপর ১৯৪৮ সালের জাতিসংঘে গণহত্যা কনভেনশন গৃহীত হয়। যেখানে বলা হয়েছে কোনো জাতি, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে’ সংঘটিত অপরাধসমূহ হলো গণহত্যা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১১

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১২

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৩

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৪

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৫

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৬

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৮

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

২০
X