কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশকে ভালোবাসি, কিন্তু এখন আর চিনতে পারছি না’

মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত
মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন আর চিনতে পারছি না।

রোববার (২১ সেপ্টেম্বর) স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের সর্বশেষ চলচ্চিত্র উপস্থাপনার সময় তিনি যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার হুমকা নিয়ে উদ্বেগ জানান।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের সমালোচনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এছাড়া রক্ষণশীল নেতা চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের কারণে টিভি হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটেই জোলি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যে কোনো জায়গায় মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়া খুবই বিপজ্জনক। আরও বলেন, আমরা সবাই একসাথে একটি কঠিন সময় পার করছি।

৫০ বছর বয়সী এই অভিনেত্রী উৎসবে ফরাসি পরিচালক অ্যালিস উইনোকুর পরিচালিত ‘কৌচার’ ছবির প্রচারণা চালাচ্ছেন। ছবিটি উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন শেলের জন্য মনোনীত হয়েছে।

অস্কারজয়ী জোলি ১৯৯৯ সালে ‘গার্ল, ইন্টারাপ্টেড’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। ২০১৩ সালে ক্যান্সার প্রতিরোধে জেনেটিক ঝুঁকি কমাতে তিনি ডাবল মাস্টেকটমি ও পরে ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করান। তার মা ও নানি ক্যান্সারে মৃত্যুবরণ করেছিলেন।

ছবিটির শুটিংয়ের সময় প্রায়ই তার মায়ের কথা মনে পড়তো বলে জানান জোলি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X