কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে জার্মানিও, কিন্তু...

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ছবি: সংগৃহীত
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা না হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না জার্মানি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে দেশটি এই অবস্থান স্পষ্ট করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি জানায়, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল নিউইয়র্কে জাতিসংঘের উদ্দেশে রওনা হওয়ার সময় বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের একমাত্র পথ হচ্ছে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি আলোচনা। শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাসের জন্য এটিই সবচেয়ে গ্রহণযোগ্য উপায়।

তিনি আরও বলেন, জার্মানির দৃষ্টিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হবে প্রক্রিয়ার শেষ ধাপ। তবে সেই প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত।

এর আগে, রোববার অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ধারণা করা হচ্ছে, ফ্রান্সও চলতি অধিবেশনে একই ঘোষণা দিতে পারে।

এই স্বীকৃতিগুলোর পেছনে অন্যতম উদ্দেশ্য হলো— গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। ইসরায়েলের চলমান হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং গাজার একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও এই হামলার তীব্র সমালোচনা করছে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X