স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘গুলি করে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ করে দেওয়া উচিত’

বাগ্‌বিতণ্ডায় রউফ-অভিষেক। ‍ছবি : সংগৃহীত
বাগ্‌বিতণ্ডায় রউফ-অভিষেক। ‍ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। মাঠের খেলা একপেশে হলেও মাঠের বাইরের নানা ঘটনায় ছিল আলোচনায়। তবে এবার মাঠের বাইরের একটি ঘটনা রীতিমতো স্তব্ধ করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পাকিস্তানের একটি টেলিভিশন টকশোতে এমন এক প্রশ্ন তোলা হয়, যা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। অনুষ্ঠান চলাকালে উপস্থাপক উপস্থিত অতিথিকে সরাসরি প্রশ্ন করেন, ‘স্যার, যদি এখানকার (মাঠের) ছেলেরা মারা যায়, তাহলে কি আমরা জিততে পারব?’ এই প্রশ্নের উত্তরে ওই অতিথি বলেন, ‘আমার মনে হয় আমাদের এটা করা উচিত। নয়তো কিছু ছেলেকে গুলি (ফায়ারিং) করে এখানেই ম্যাচ বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমাদের হার নিশ্চিত।’

টকশো’র এই ক্লিপটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনলাইনে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটিকে লজ্জাজনক ও নিন্দনীয় মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন। খেলাধুলার মতো একটি সুস্থ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এমন সহিংসতা ও প্রাণহানির ইঙ্গিত যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমন ঘটনার পর এখন পর্যন্ত পাকিস্তানের কোনো টিভি চ্যানেল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওই বিতর্কিত টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার বাসিত আলী ও কামরান আকমল। তাদের উপস্থিতিতেই এমন চরম অপমানজনক আলোচনা হওয়ায় পাকিস্তান ক্রিকেটের জন্য এটি আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল ৭ বল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X