কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন, যা এ দেশে হবে না : কর্নেল অলি

এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে কর্নেল অলি। ছবি : কালবেলা
এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে কর্নেল অলি। ছবি : কালবেলা

আমরা মনে করি পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এ দেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। আর আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয়, মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশগ্রহণ করেছেন। প্রাইভেট রিলেশন হলে আপনার কোনো অংশগ্রহণ থাকবে না।

তিনি বলেন, এস আলম বাংলাদেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। হাতেগোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক ধনসম্পদ জব্দ আছে। হাসিনা তার পোষ্য লোকদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন।

দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দুর্গাপূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যালঘুরা আমাদের আমানত।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী এবং তার দল কোনো দিন আর এ দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।

তিনি বলেন, সংস্কার ও বিচারের নামে নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে বিশেষ বিশেষ রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। চাইলেই কোনো বিচার বা সংস্কার ছয় মাসে শেষ হবে না। স্বৈরাচারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়েছে। যে-ই সরকারে আসুক ওই বিচার কাজ চলবে।

উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু।

এ সময় উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য অ্যাড. ড. আওরঙ্গজেব বেলাল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান সোবান, গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান ও নারায়ণগঞ্জ জেলা এলডিপি সভাপতি মো. বিল্লাল হোসেন।

সম্মেলনে একেএম সামছুল হক মাস্টারকে সভাপতি, অধ্যক্ষ আবুল কাশেমকে সিনিয়র সহসভাপতি, শাহজাহান সিরাজ চেয়ারম্যানকে সহসভাপতি, অধ্যক্ষ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X