স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইএল টি-টোয়েন্টিতে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন সাকিব-তাসকিন

আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব-তাসকিন। ‍ছবি : সংগৃহীত
আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব-তাসকিন। ‍ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে দুজনই খুঁজে পেয়েছেন দল। বাংলার দুই ক্রিকেটারের দলই বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে আসন্ন আসরের জন্য।

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কিনেছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে এমআই। অন্যদিকে, প্রায় ৯৬ লাখ টাকায় তাসকিনকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।

আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাসকিন। আইপিএলসহ বিশ্বের নামিদামি অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব খেললেও কখনো খেলেননি আইএল টি-টোয়েন্টিতে। অন্যদিকে তাসকিন গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে এই টাইগার পেসারের।

এমিরেটস স্কোয়াডে সতীর্থ হিসেবে একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে সাকিব। জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, কামিন্দু মেন্ডিস, ফজলহক ফারুকির মতো ক্রিকেটারদের পাশে সাকিবের দলে আরও আছে আন্দ্রে ফ্লেচার, উসমান খান, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড এবং মোহাম্মদ ওয়াসিম। ব্যাটিং, বোলিং মিলিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে এমআই এমিরেটস।

অন্যদিকে, তাসকিন সতীর্থ হিসেবে পাচ্ছেন টিম ডেভিড, সিকান্দার রাজা, আদিল রশিদ, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, টিম সাউদি, দিনেশ কার্তিক ও রিচার্ড এনাগারাভাদের।

এমআই এমিরেটস স্কোয়াড- মোহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন-উল-হক, আন্দ্রে ফ্লেচার, নোস্থুশ কেনজিগে, মোহাম্মদ শফিক, জায়ন উল আবেদিন, উসমান খান, আকিম অগাস্ট, আরব গুল, তজিন্দর ঢিল্লন, জাহুর খান, সাকিব আল হাসান, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।

শারজা ওয়ারিয়র্স স্কোয়াড- জুনায়েদ সিদ্দিকী, জেমস রিউ, নাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেইডেন সিলস, হরমিত সিং, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসলাম, রইস আহমদ, রিচার্ড এনগারাভা, ইথান ডিসুজা, তাসকিন আহমেদ, শুভম রঞ্জন, আবদুল সালাম খান, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, টম কোলার-ক্যাডমোর, সৌরভ নেত্রাভালকার, সিকান্দার রাজা, টিম ডেভিড, টম অ্যাবেল ও আদিল রশিদ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্লিন প্রাইডে ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১০

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১১

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১২

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৩

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৪

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৫

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৬

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৭

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৮

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৯

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

২০
X