স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারা ইস্যুতে নিজের অবস্থান জানালেন আসিফ

জাহানারা আলম ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত
জাহানারা আলম ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রে—খেলার পারফরম্যান্স নয়, বরং দলকে ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের কারণে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ক্রিকেট মহলে বড় ধরনের আলোড়ন তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যাদের ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর। তার মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা অন্যায় এবং অপরাধ প্রমাণের আগেই কাউকে অভিযুক্ত করা অনুচিত।

রোববার (০৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। যদি তদন্ত শেষে কোনো অনিয়ম বা অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’

আসিফ আরও বলেন, নারী ক্রিকেটে যে অবস্থানে বাংলাদেশ পৌঁছেছে, সেটি ধরে রাখতে হলে এই ধরনের সমস্যা দ্রুত ও কঠোরভাবে সমাধান করা জরুরি।

‘আমরা বিশ্বাস করি, নারী ক্রিকেট এখন যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা রাখতে হলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে—এবং খুব কঠোরভাবে সমাধান করতে হবে।’

বোর্ডে নতুন দায়িত্ব পাওয়া আসিফ জানালেন, তারা অতীতের বিতর্ক পেছনে ফেলে একটি পরিচ্ছন্ন প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে চান।

‘যেহেতু আমরা বোর্ডে নতুন, দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি যেন কোনো রকম বিতর্ক ছাড়া কাজ করা যায়। অতীতে যা হয়েছে, সেগুলো যেন আর টেনে না আনি—এটাই এখন আমাদের লক্ষ্য।’

বিসিবির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি তারিক উল হাকিম, সঙ্গে আছেন বোর্ড পরিচালক রুবাবা দৌলা এবং নারী ক্রীড়া সমিতির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

সব নজর এখন সেই কমিটির প্রতিবেদনের দিকে—যা নির্ধারণ করবে, জাহানারার অভিযোগ কতটা ভিত্তিসম্পন্ন, এবং বাংলাদেশের নারী ক্রিকেট আবার কত দ্রুত মাঠের ভেতরের আলোচনায় ফিরে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X