রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ের শুরুতে নার্ভাস ছিলেন তামিম

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

চোটের কারণে খেলা হয়নি এশিয়া কাপ। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রায় ৮০ দিন মাঠের বাইরে ছিলেন তামিম ইকবাল। তবে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেই খেলেছেন ৪৪ রানের দারুণ ইনিংস। যদিও এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮৬ রানের ব্যবধানে।

তবে তামিম ইকবাল এই ম্যাচেও ছিলেন না শতভাগ ফিট। ব্যাটিং করার সময় নার্ভাস ছিলেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তামিম বলেন, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনো অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনো কিছুটা অস্বস্তি আছে।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে আমি নার্ভাস ছিলাম। যদি বলি সাধারণ একটা ম্যাচ, সত্যি কথা বলা হবে না। গত কয়েক মাস যা হয়েছে, আমি যখন ব্যাট করতে নামছিলাম, অবশ্যই নার্ভাস লাগছিল। তবে প্রথম ওভারের পরই কেটে গেছে।’

চোট থেকে ফিরে ম্যাচ খেলা। তামিমের জন্য পরীক্ষা ছিল কয়েকটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাটিং বা ফিল্ডিং হোক, মাঠে সময় কাটানোর দরকার ছিল। বডি কীভাবে রিঅ্যাক্ট করছে এটা বোঝার জন্য। ডিফিকালটিজ ছিল, এখনও আছে। সামনে কীভাবে কী করব এটা সেই প্রশ্ন যার উত্তর খোঁজা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে যখন ব্যাট করছি, আমাকে নিজের সেরাটা দিতে হবে। আমি সেই চেষ্টাই করেছি। এমন না যে মাঠে নামলাম আর খেললাম। এটা মানসম্পন্ন বোলিং আক্রমণের বিরুদ্ধে একটা ম্যাচ। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

জিততে হলে বাংলাদেশকে করতে হতো ২৫৫ রান। যা মিরপুরের উইকেটে খুব একটা কঠিন না। তামিম বলেন, ‘যে ধরনের উইকেট ছিল, সে হিসেবে এই রান তাড়া করার মতোই। তবে ওদেরও ২৫০ করার কথা ছিল না। ওদের ২১০-১৫ রানের মধ্যে আটকে রাখতে পারতাম। উইকেট ভালো ছিল।’

তামিমের চোখ এখন পরের ম্যাচে, ‘আত্মবিশ্বাসের দিক থেকে একটু ভালো তো অবশ্যই লাগছে। হয়তো পরের ম্যাচ যখনই খেলি নার্ভাসনেস কম থাকবে। শারীরিক প্রতিক্রিয়া, এখন কী অবস্থা এগুলো নিয়ে মেডিকেল টিমের সাথে আলোচনা করছি। এতদিন পর আসলে যে কোনো ব্যাটারের একটু নার্ভাসনেস থাকবে, আমিও ভিন্ন নই।’

৪৪ রানে আউট। অতৃপ্তির জায়গা নিয়ে তামিম বলেন, ‘আমি একজন ব্যাটার, আমি তো চাইব ফিফটি হান্ড্রেড করতে। অবশ্যই অতৃপ্তি আছে। আমার সামনে সুযোগ ছিল বড় রান করে দলকে ভালো অবস্থানে নেওয়ার, যেটা করতে পারিনি। তাই আফসোস সবসময় থাকবে।’

বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘উনি দুর্দান্ত ছিলেন। আমিও ছোট একটা পার্টনারশিপে ছিলাম। ইনটেন্ট অনেক ভালো ছিল। মনেই হয়নি ৬-৭ মাস বিরতির পর এসেছেন। তাকে দেখে অনেক ভালো মনে হয়েছে, ফিল্ডিংও ভালো ছিল, বল যখনই গেছে নিজের সেরাটা দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি অনেক ভালো করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X