স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

১০০ মিটার ছক্কায় ১০ রান দেওয়া উচিত : রোহিত

ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম পরিবর্তন বা সংযোজনের দায়িত্ব মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। এ প্রতিষ্ঠানের সুপারিশে নতুন নতুন নিয়ম চালু হয় ক্রিকেটে। বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড়রা তাদের মতামত তুলে ধরেন নিয়ম প্রণয়নের জন্য। তেমনি ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও নতুন একটি নিয়ম প্রণয়নের পক্ষে মত দিয়েছেন।

সম্প্রতি এমন এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছে, একটা ছক্কা বেশি দূরত্ব অতিক্রম করলে সেখানে রানও বেশি দেওয়া উচিত। এমনকি ক্রিকেটে যদি কোনো নিয়ম যুক্ত করার সুযোগ থাকত তাহলে ছক্কার দৈর্ঘ্য অনুযায়ী বাড়তি রান দেওয়ার কথাই বলতেন ভারতীয় অধিনায়ক।

ভারত ক্রিকেট দলের এই অধিনায়ক ‘হিটম্যান’ নামে পরিচিত। যদিও ক্রিস গেইল, কাইরন পোলার্ডদের মতো বিরাট বা লম্বা দৈর্ঘ্যর ছক্কা হাঁকান না তিনি। মূলত এই কারণেই নিজের সঙ্গে গেইল-পোলার্ডদের পার্থক্য বজায় রাখতেই ক্রিকেট নতুন নিয়ম চান ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ৫৫১ ছক্কা হাঁকানো রোহিত।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা যে ছক্কা মারি ৭০-৮০ মিটারের মতো। কোনো ব্যাটার ৯০ মিটার ছক্কা মারলে ৮ রান এবং ১০০ মিটার দূরে পাঠালে ১০ রান দেওয়া উচিত। কারণ বিশাল ছক্কা হাঁকানোর পুরস্কার তো দিতে হবে!’

রোহিত আরও বলেন, ‘ব্যাটার বড় ছক্কা মারুক কিংবা শুধু বাউন্ডারির একটু ওপাশে নিয়ে বল ফেলুক, ওই ছয় রানই দেওয়া হয়। তাহলে ক্রিস গেইল ও আমার মধ্যে পার্থক্য কী থাকল? গেইল বড় ছক্কা হাঁকায়, পোলার্ডও। আর আমরা (হাতে কল্পিত ব্যাট দেখিয়ে) এদিক-সেদিক ছক্কা মারি শুধু। তবে এই যে ৬ রান দেওয়া হয় যা আমার কাছে একটু অবিচার বলেই মনে হয়।’

রোহিতের আগে ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার কেভিন পিটারসেন এমন নিয়ম চালুর পক্ষে মত দিয়েছিলেন। তিনি ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে চালু না করা গেলেও অন্তত টি-টোয়েন্টিতে এমনটা চেয়েছিলেন।

কেভিন পিটারসেন এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘যদি কোনো খেলোয়াড় ১০০ মিটারের বেশি দূরুত্বে ছক্কা মারে তাহলে ১২ রান দেওয়া হোক। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি করা যায়। অথবা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেডে’ এটি চালু করতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X