ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা এঁটেছে আফগানরা  

হাশমতউল্লাহ শহিদী। ছবি: সংগৃহীত
হাশমতউল্লাহ শহিদী। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে একে অপরের এক প্রকার পরিচিত মুখই বলা চলে দুদলকে। প্রায়ই মুখোমুখি হতে হয় বাংলাদেশ-আফগানিস্তানকে। এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ শেষে এবার এই দুই দলের লড়াইয়ের মঞ্চ বিশ্বকাপ। বিশ্বকাপের মতো আসরে চেনা প্রতিপক্ষ টাইগারদের মুখোমুখি হওয়ার আগে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী জানালেন টাইগারদের আটকানোর জন্য তাদের করা কৌশলের কথা।

ধর্মশালায় শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও পিছিয়ে নেই আফগানরাও। দুদলের শেষ চার দেখায় জয়-পরাজয় সমানে সমান। সেই দিকটিকেই আজ সংবাদ সম্মেলনে গুরুত্ব দিলেন শহিদী। তিনি বলেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনো আমরা জিতি, কখনো তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে। আমরা আমাদের ভালোভাবে প্রস্তুত করেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে আর বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলব। আমরা সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করব।’

যে কোনো ম্যাচে প্রতিপক্ষকে মোকাবিলায় তাদের আগের ভিডিও বিশ্লেষণ করে শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা– ক্রিকেটের পুরোনো রীতি। তবে সেই কৌশলটিই সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন শহিদী, ‘তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা তাদের সবার বিপক্ষেই পরিকল্পনা করছি। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে লক্ষ্য নেই। আমরা তাদের এগারোজনের বিপক্ষে খেলব। তাদের সবার বিপক্ষেই ভালো খেলতে হবে আমাদের।’

তামিম ইকবাল না থাকায় বাড়তি সুবিধা পাবেন কিনা- এমন প্রশ্নে শহিদী বলেন, ‘দেখুন, আমি এটা আগেও বলেছি আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে না। বাকি খেলোয়াড়রাও যথেষ্ট প্রতিভাবান। আমাদের কালকে যারা খেলবে, তাদের বিপক্ষে ফোকাস থাকতে হবে। আমরা তাদের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলব।’

এখন দেখার বিষয় আগামীকাল সকাল ১১টায় ধর্মশালার মহারণে বিজয়ের হাসি কারা হাসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১১

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১২

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৩

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৫

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৬

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৭

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৮

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৯

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

২০
X