স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

জাদেজা ঘূর্ণিতে ১১৯ রানেই ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া

ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত
ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মহারণ শুরু হয়েছে ভারতে। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। দুই ক্রিকেট পরাশক্তির উত্তাপের ম্যাচে ১০০ রানের পর পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অজিরা।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে টপ অর্ডার ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিন ব্যাটিংয়ে রয়েছেন। বাঁ-হাতি স্পিনার জাদেজা তিন উইকেট শিকার করে অজি শিবিরে ভাঙন ধরান।

অজিদের ব্যাটিংয়ের শুরুতে আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। ওপেনার মিশেল মার্শকে শূন্য রানে ফেরত পাঠান ভারতীয় পেসার। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ৬৯ রানের জুটি গড়েন। ৪২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। স্টিভ স্মিথ ৭১ বলে ৪৬ রানে জাদেজার বলে আউট হন। এরপর লাবুশানেকে ২৭ ও অ্যালেক্স ক্যারিকে শূন্য রানে তুলে নেন জাদেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১০

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১১

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১২

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৩

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৪

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৫

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৭

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৮

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৯

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

২০
X