স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্দান্ত শুরুর পর ৪ উইকেট নেই লঙ্কানদের

উইকেট সংগ্রহের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট সংগ্রহের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের জন্য মুখোমুখি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় খেলা দুটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে উভয় দল। প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে দুর্দান্ত শুরুর পর দ্রুতই ৪ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

সোমবার (১৬ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান পেসারদের পাড়ার বোলারদের পর্যায়ে নামিয়ে শতরানের জুটি গড়েন শ্রীলঙ্কার ওপেনার কুশাল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। তবে ১২৫ থেকে ১৬৬ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছে অজিরা।

উদ্বোধনী জুটিতে ১২৫ রান সংগ্রহ করেন পেরেরা ও নিশাঙ্কা। স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সকে পিটিয়ে ১৮তম ওভারে ১০০ পূরণ করে শ্রীলঙ্কা। ৫৮ বলে ক্যারিয়ারের ১১তম ফিফটিতে ৬১ রানে কামিন্সের বলে ফেরেন নিশাঙ্কা। আরেক ওপেনার পেরেরাও ফিফটি তুলে ১২ চারের সাহায্যে ৭৮ রানে সাজঘরে ফিরে যান। দাসুন শানাকার ইনজুরিতে অধিনায়কত্ব পাওয়া কুশাল মেন্ডিস মাত্র ৯ রানে ওয়ার্নারের দুর্দান্ত ক্যাচে ফেরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে শ্রীলঙ্কা। আশালঙ্কা ও ডি সিলভা শূন্য রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১০

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১১

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১২

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৩

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৪

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

১৬

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

১৭

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

১৮

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

১৯

প্রাইভেট পড়ানোর বকেয়া চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

২০
X