স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

দুপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
দুপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয় টাইগাররা। টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে হাথুরুসিংহের শিষ্যরা। টানা তিন জয় পাওয়া স্বাগতিক ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগার শিবির।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ভারত-পাকিস্তান মহারণ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হিসেবে বিবেচনা করা হয়। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ বাইশগজে একপাশে লড়াইয়ে পরিণত হয়েছে। পাক-ভারত লড়াইয়ের জায়গায় ভারত-বাংলাদেশ ম্যাচ বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে ক্রিকেট বোদ্ধারা। আর তেমন এক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে। তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে সাকিব-রোহিতরা। ভারতের টানা তিন জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটি। পরের দুটি ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করেছে সাকিব বাহিনী। বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই কার্যত শেষ চারের স্বপ্ন শেষ হয়ে যাবে টাইগারদের জন্য।

ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন বাংলাদেশ অধিনায়ক। তাইতো আজকের ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব খেলবে কিনা, সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১০

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১১

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১২

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৩

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৪

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৫

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৬

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১৮

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১৯

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

২০
X