স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ২৭৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

সেঞ্চুরি হাঁকানোর পর মিচেলের বুনো উল্লাস। ছবি : সংগৃহীত
সেঞ্চুরি হাঁকানোর পর মিচেলের বুনো উল্লাস। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে আয়োজক ভারত ও নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিকদের সামনে ২৭৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে কিউইরা।

রোববার (২২ অক্টোবর) নান্দনিক ধর্মশালায় ড্যারিল মিচেলের সেঞ্চুরি সত্ত্বেও ২৭৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ১৩০ রানের ইনিংস খেলেন কিউই অলরাউন্ডার মিচেল। মোহাম্মাদ শামি ৫ উইকেট শিকার করেন।

টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৯ রানে ক্যারিয়ারের দ্বিতীয় ‘ডাকে’ আউট হন ওপেনার ডেভন কনওয়ে। ১৮ রানের মাথায় ১৭ করে বোল্ড হন আরেক ওপেনার উইল ইয়াং। তৃতীয় জুটিতে ১৫৭ রানের বিশাল জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৭৫ রানে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র।

বাঁহাতি অলরাউন্ডারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। ভারতীয় পেসার শামির পেস তাণ্ডবে কিউই ব্যাটারা ব্যর্থ হন। ফলে বড় সংগ্রহের আশা জাগিয়েও ২৭৩ রানে গুটিয়ে যায় তাসমান পাড়ের দেশটি। পেস অলরাউন্ডার মিচেল ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে ১৩০ রানে শামির বলে আউট হন। ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন মোহাম্মাদ শামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X