বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক উপস্থিতির দিক দিয়ে ভারত বিশ্বকাপের রেকর্ড  

দর্শক সংখ্যার দিক দিয়ে এবারের বিশ্বকাপ ছাড়িয়ে গেছে সব বিশ্বকাপকে। ছবি : সংগৃহীত
দর্শক সংখ্যার দিক দিয়ে এবারের বিশ্বকাপ ছাড়িয়ে গেছে সব বিশ্বকাপকে। ছবি : সংগৃহীত

এবারে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শুরু থেকেই দর্শক নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো হাইপ্রোফাইল ম্যাচেও গ্যালারি ভর্তি না থাকায় আয়োজক ভারতের সমালোচনাও করেছেন অনেকে। এমন দৃশ্য দেখা গেছে ভারত বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও। তবে ভারতীয়দের দাবি ছিল বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই দর্শক আসছে। এবার বিশ্বকাপ শেষে আইসিসির রিপোর্টে ভারতের দাবিই সত্যি প্রমাণিত হলো। আইসিসির রিপোর্ট অনুযায়ী এবারের বিশ্বকাপেই সবচেয়ে বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছে।

গত কয়েক বছর ধরেই ক্রিকেটাঙ্গনে আলোচনার অন্যতম প্রধান বিষয় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ। বিশ্বকাপ শুরুর পর এই আলোচনা আরও বেগবান হয়েছিল। কারণ, টুর্নামেন্টের শুরুতে গ্যালারির শূন্যতা বেশ ভালোভাবেই চোখে পড়ছিল। যদিও বিশ্বকাপ যত এগিয়েছে, গ্যালারিতে দর্শকের উপস্থিতি কিছুটা বেড়েছে।

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা না থামলেও আজ আইসিসি বিশ্বকাপের ত্রয়োদশ আসরের দর্শক সংখ্যা নিয়ে রিপোর্টে জানিয়েছে, দর্শক উপস্থিতিতে অন্য সব আইসিসি ইভেন্টকে ছাড়িয়ে গেছে ভারত বিশ্বকাপ। সব মিলিয়ে বিশ্বকাপজুড়ে গ্যালারিতে বসে ব্যাটে-বলের উন্মাদনা উপভোগ করেছেন ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক।

আইসিসির কোনো টুর্নামেন্টে এর আগে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিল ২০১৫ বিশ্বকাপে। তাসমান সাগর পাড়ের দুই প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনের সেই বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখেছেন ১ কোটি ১ লাখ ৬ হাজার ৪২০ জন দর্শক।

উল্লেখ্য যে দুইটি টুর্নামেন্টেরই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

ভারত বিশ্বকাপের ফাইনালে ধারণা করা হচ্ছিল, ১ লাখ ৩০ হাজারের বেশি দর্শকের জনসমাগম ঘটবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই বিশাল সংখ্যাক দর্শক যে ভারতের পক্ষেই গলা ফাটাবেন সেটা নিয়েও বেশ আলোচনা হচ্ছিল। কিন্তু আইসিসি জানিয়েছে, ৯০ হাজারের কিছু বেশি দর্শকের উপস্থিতি ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ভারত বিশ্বকাপ শুধু দর্শক উপস্থিতির রেকর্ডই ভাঙেনি। সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমেও অন্য সব আইসিসি টুর্নামেন্টকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি। যদিও সংখ্যা প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১০

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১১

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১২

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৩

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৪

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৫

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৭

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

১৯

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

২০
X