সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান মহারণ ১৫ অক্টোবর

১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ছবি : সংগৃহীত
১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ছবি : সংগৃহীত

২৭ জুন অবশেষে প্রকাশিত হয়েছে ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের সূচি। ১০ ভেন্যুতে ৪৬ দিন ধরে ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ম্যাচ হবে সর্বমোট ৪৮টি। ২০১৯ সালের মতো এবারও প্রতিটি দল গ্রুপপর্বে খেলবে একে অপরের সঙ্গে, এরপর শীর্ষ চারটি দল যাবে সেমিফাইনালে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড একে অপরের বিপক্ষে লড়বে।

ভারত গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে দেশের ৯টি ভিন্ন ভেন্যুতে। সেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে মাত্র পাঁচটি ভেন্যুতে। দুই দল ১৫ অক্টোবর মুখোমুখি হবে আহমেদাবাদে।

বিশ্বকাপের সূচি ঘোষণার আগে থেকেই পাকিস্তানের অংশগ্রহণ ও দলটির ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূচি ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেনি পাকিস্তান। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলেননি দলটি।

কয়েক মাস ধরেই এই ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতা চলছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তি ছিল আহমেদাবাদে খেলা নিয়ে। তবে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করার পর দেখা গেল, তাদের আপত্তি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ম্যাচ হচ্ছে আহমেদাবাদেই।

পাকিস্তান এবারের আসরে তাদের মিশন শুরু করবে ৬ অক্টোবর। হায়দরাবাদে বাছাই পর্বে সেরা হওয়া দলের মুখোমুখি হবে তারা। স্বাগতিক ভারত তাদের মিশন শুরু করবে ৮ অক্টোবর। এদিন চেন্নাইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি।

তবে এখনো পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের ওপর বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। সবকিছু নির্ভর করছে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের ওপর। অবশ্য পাকিস্তানের সংবাদপত্রগুলোর দাবি, বাবর আজম-রিজওয়ানরা খেলতে আসবেন ভারতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X