স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবদের বিরুদ্ধে আফগানদের নেতৃত্বে রশিদ  

রশীদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান । ছবি : সংগৃহীত
রশীদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান । ছবি : সংগৃহীত

একমাত্র টেস্টে রেকর্ড ব্যবধানে পরাজিত হওয়ার পর ঈদুল আজহার বিরতি দিয়ে আবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রোববার (২ জুলাই) ঢাকায় পা রেখেছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। টেস্ট সিরিজে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশে এলেও এবার পূর্ণশক্তির দল নিয়েই টাইগারদের বিপক্ষে লড়বে আফগানরা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দুই ম্যাচের সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। ১৬ সদস্যের দলে আছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররাও।

দুই বছর পর আফগানিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ শেহজাদ। ক্যারিয়ারের অনেক উথান-পতনের পর এই সিরিজে আবার দলে ফিরলেন আফগান ক্রিকেটের প্রথম দিককার এই তারকা।

ব্যাটারদের মধ্যে নতুন মুখ ছেদিকউল্লাহ অটল। ২১ বছর বয়সী এই ওপেনার ক্যারিয়ারে মোটে একটি টেস্ট ম্যাচ খেলেছেন। ওপেনিং পজিশনে আরও আছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করা রহমানউল্লাহ গুরবাজ।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, ছেদিকউল্লাহ অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী, নবীন উল হক, ওয়াফাদার মোহমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ ও মুজিব উর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X