বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের পর মাশরাফীর ফেসবুক স্ট্যাটাস

মাশরাফী বিন মর্তুজা। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মর্তুজা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিপুল ভোটে বিজয়ের পর নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন মাশরাফী বিন মর্তুজা।

নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তার পোস্টে লেখেন, ‌‘নতুন ভোরে, নতুন আলোয় আলোকিত হবে নড়াইল। আপনারা আমার সাথে ছিলেন বলে আমি আবারও আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাকে বিশ্বাস করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক...।’

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।

এ ছাড়াও, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান লাঙ্গল প্রতীকের প্রার্থী ১ হাজার ৯০৯ ভোট, এনপিপির মো. মনিরুল ইসলাম আম প্রতীকের প্রার্থী ৫৮০ ভোট, গণফ্রন্টের মো. লতিফুর রহমান মাছ প্রতীকের প্রার্থী ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান মিনার প্রতীকের প্রার্থী ১ হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র মো. নুর ইসলাম ঈগল প্রতীকের প্রার্থী ১ হাজার ৩৬৩ ভোট ও স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীকের প্রার্থী ৩৬৫ ভোট পেয়েছেন।

নড়াইল-২ আসনে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট আটজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

১০

ইতিহাসের এই দিনে

১১

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

১৫

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

১৬

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

১৭

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

১৮

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৯

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

২০
X