ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে তামিমের নেতৃত্বেই মাঠে নামবে ফরচুন বরিশাল

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আর মাত্র তিন দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠ নামবে ফরচুন বরিশাল। বরিশালের এই ফ্রাঞ্চাইজিতে রয়েছে মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তাই দলটির অধিনায়ক কে হবেন এ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে দেশসেরা ওপেনার তামিম ইকবালই থাকছেন বলে জানা গেল।

সোমবার (১৫ জানুয়ারি) দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হ্যাঁ, অফিসিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।'

তামিম ইকবালের ফিটনেস নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি ছিল। সেই ব্যাপার নিয়ে মিজানুর রহমান বলেনম আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।

এ ছাড়াও আমার কাছে মনে হয়নি সে খারাপ আছে। আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলবমেন্ট ছিল।-যোগ করেন বাবুল।

পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X