কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার ইমরুলের ফিফটিতে ঢাকার টার্গেট ১৪৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকাকে ১৪৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টাইগার পেসার শরীফুল ইসলামের হ্যাটট্রিকে বড় সংগ্রহ গড়তে পারেনি টানা দুবারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ইমরুল কায়েসের ফিফটিতে ১৫০ রান সংগ্রহ করেছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার।

মিরপুরে দলীয় ২৩ রানের মাথায় ফিরে যান কুমিল্লার অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় জুটিতে ১০৭ রান যোগ করেন ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়। দুজনের বিশাল জুটি সত্ত্বেও বড় সংগ্রহ পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ইমরুল ৫৬ বলে ৬৬ এবং হৃদয় ৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। ১৮.৩ ওভারের মাথায় হৃদয়কে ফিরিয়ে এ জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে কায়েসকেও ফিরিয়ে কুমিল্লার সংগ্রহ দেড়শো’র নিচে রাখতে বড় ভূমিকা রাখেন ডানহাতি পেসার।

ইনিংসের শেষ ওভারে কুমিল্লাকে সবচেয়ে বড় ধাক্কা দেন শরীফুল ইসলাম। শেষ তিন বলে টানা ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মহিদুল হাসান অঙ্কনকে। সেই সুবাদে আসরের প্রথম হ্যাটট্রিকের দেখাও পেলেন দুর্দান্ত ঢাকার পেসার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে কুমিল্লা। ২৭ রানে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X