ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিক ঝড়ে বরিশালের বড় সংগ্রহ

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বরাবরই ভক্তদের অভিযোগ যে বিপিএলের সব ম্যাচই লো স্কোরিং। ১৯ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের দশম আসরের ম্যাচগুলোও এই দুর্নাম ঘোচানোর জন্য পর্যাপ্ত রশদ দিচ্ছিল না অবশেষে মুশফিকুর ঝোড়ো ব্যাটিংয়ে আপাতত সময়ের জন্য সেই দুর্নাম ঘুচল। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে বিপিএলের আজকের ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকের ঝোড়ো ৬৮ রানে খুলনাকে ১৮৮ রানের বড় টার্গেট দিয়েছে বরিশাল।

সোমবার (২২ জানুয়ারি) বিপিএলের ষষ্ঠ ম্যাচে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে তামিমের বরিশাল। প্রথম ইনিংস শেষে মুশফিকুর রহিমের ৩৯ বলে ৬৮ ও অধিনায়ক তামিম ইকবালের ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে বরিশাল।

অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তামিমের দলের। প্রথম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ২০ রান করে বরিশাল। আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে তামিমদের প্রথম ধাক্কাটা দেন ওশেন থমাস। এই পরিস্থিতিতে দলকে ম্যাচে ফেরানোর দায়িত্ব নেন তামিম এবং সৌম্য । তাদের মধ্যকার ২২ বলে ৪৬ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ খুলনার কাছ থেকে ছিনিয়ে নেয়।

১০ বলে ২২ রান করে সৌম্য ফিরলেও ঝামেলায় পড়তে হয়নি তামিমদের। তৃতীয় উইকেটে আরও বড় জুটি গড়ে বরিশাল। মুশফিককে নিয়ে তামিমের ৫৭ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। পড়ে ৩৩ বলে ৪০ করে তামিম আউট হলেও বড় সংগ্রহ করতে তামিমের কোন সমস্যা হয়নি।

তামিমের বিদায়ের পর মাহমুদউল্লাহকে নিয়ে আরও ৫৪ রানের জুটি গড়েন মুশফিক। ১৯ বলে ২৭ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মুশফিক। ৫ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১০

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১১

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১২

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৩

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৪

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৫

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৬

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১৭

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১৮

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১৯

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

২০
X