ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ওভারের রোমাঞ্চে কুমিল্লার প্রথম জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার শুরুটা চ্যাম্পিয়নদের মতো হয়নি। আসরের প্রথম ম্যাচেই দুরন্ত ঢাকার কাছে পরাস্ত হতে হয় তারকায় ঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ানসের। দ্বিতীয় ম্যাচেও ঠিক যে স্বস্তির অবস্থায় ছিল দলটি তা কিন্তু নয়। একসময় মনে হচ্ছিল দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়াই থাকতে হবে দলটির। তবে ক্যারিবীয় অলরাউন্ডার ম্যাথু ফ্রডের শেষ ওভারের দৃঢ়তায় প্রথম জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে টস হেরে মুশফিকুর রহিমের ৬২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে খেলতে নেমে উত্তেজনা উপহার দিয়ে এক বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি কুমিল্লার। বিপিএল মাতাতে আসা পাকিস্তান তারকা মোহাম্মদ রিজওয়ান মাত্র ১৮ রান করে ফেরেন। আরেক ওপেনার ও কুমিল্লা অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে ১৩ রান। আরি তিনে নামা তাওহিদ হৃদয় ফিরেন কোন রান না করেই।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও অবশ্য ব্যতিক্রম ছিলেন ইমরুল কায়েস। এক প্রান্তে উইকেট পরলেও অপর প্রান্ত আগলে রেখে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে তবুও হারের শঙ্কায় ছিল কুমিল্লা। শেষ দুই ওভারে রান লাগতো ২২। শেষদিকে সে রান দ্রুত তোলে জয়ের সমীকরণ মিলিয়েছেন খুশদিল শাহ ও ম্যাথু ফ্রড।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। প্রথম ওভারেই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ওপেন করেতে নামা মেহেদী হাসান মিরাজ। দলীয় ৪৩ রানের মধ্যেই তামিম, প্রীতমসহ টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুকতে থাকে বরিশাল। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি দারুণ এক পার্টনারশিপ গড়েন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।

দলীয় ১০৯ রানে ৪২ রান করা সৌম্যকে ফেরান মুস্তাফিজুর রহমান। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। মাত্র ৪ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত মুশফিকের দ্বিতীয় ফিফটিতে ১৬১ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৪ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬২ রানের ইনিংস খেলেন মুশফিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X