স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে কুমিল্লায় বিধ্বস্ত মাশরাফীর সিলেট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ৩ ম্যাচ জয়হীন রয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্বে দুই হারের পর নিজ শহরেও পরাজয়ের বৃত্তে বন্দি মাশরাফী বিন মুর্তজার দল। ঘরের মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৩০ রানে আটকিয়ে রাখলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। ৫২ রানের বিশাল ব্যবধানে হারের স্বাদ পেয়েছে সিলেট বাহিনী।

শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে কুমিল্লা। জবাবে ১৬.২ ওভারে ৭৮ রানে অলআউট হয়েছে সিলেট সিক্সার্স।

১৩১ রানের স্বল্প রান তাড়া করতে নেমে ব্যাকফুটে চলে যায় সিলেট। ৫ রানের মধ্যে সাজঘরে ফেরত যান দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মাদ মিঠুন। দলীয় ১১ রানের সময় বিদায় নেন সামিত প্যাটেল। মাত্র ৪ রানে ম্যাথু ফোর্ডের বলে বোল্ড হন এই ইংলিশ অলরাউন্ডার। পাওয়ার প্লেতে ইয়াসির আলী রাব্বিকে হারিয়ে ২৬ রানে ৪ উইকেট খুঁইয়ে বসে স্ট্রাইকার্স। ২৮ রানের মাথায় পরপর দুই বলে বিদায় নেন মাশরাফী ও বেন কাটিং। তাদের তুলে নেন টাইগার স্পিনার অ্যালিস ইসলাম। ২৮ রানের মধ্যে ৬ উইকেট হারায়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

সিলেটকে সপ্তম উইকেটে ৪০ রানের জুটি গড়ে আবারও ম্যাচে ফেরার আভাস দেন রায়ান বার্ল ও জাকির হাসান। কিন্তু ব্যক্তিগত ১৪ রানে বার্লকে বিদায় দেন উইন্ডিজ অলরাউন্ডার রোস্টন চেজ। আর তাতেই জয়ের ক্ষীণ আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। জাকির হাসান ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। জাকির ও বার্ল বাদে সিলেটের বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। অ্যালিস ইসলাম ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিং নেমে ভালো শুরু পায়নি কুমিল্লা। দলীয় ৮ রানেই ফিরে যান লিটন। এরপর মোহাম্মদ রিজওয়ানও বিদায় নিলে চাপে পড়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা। ইমরুল কায়েসকে নিয়ে বড় রানের ভীত গড়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৯ রানের মাথায় রান আউটে পড়েন এই টপঅর্ডার ব্যাটার। পরে কায়েসও বিদায় নেন ৩০ রানে। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ আবারও ব্যর্থ হয়ে ফেরেন মাত্র ২ রান করে। দলীয় ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় কুমিল্লা। শেষ দিকে খুশদিল শাহের ২১ এবং জাকের আলি অনিকের ২৯ রানে ভর করে ১৩০ রান সংগ্রহ করে কুমিল্লা।

সিলেটের হয়ে এদিন সর্বোচ্চ ৩ উইকেট নেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সামিত প্যাটেল। এছাড়া ২ উইকেট নেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড নাগারাভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X