স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যে এলিট ক্লাবে সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই এলিট ক্লাবে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এদিন মাত্র ১৬ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রংপুর রাইডার্স অলরাউন্ডার।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করনে ৪২১ ম্যাচে ৬৯৯২ রান ছিল সাকিবের। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৮ রান দরকার ছিল টাইগার অধিনায়কের। চট্টগ্রামের বিপক্ষে নবম ওভারের পঞ্চম বলে দৌড়ে দুই রান নেন সাকিব। আর তাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ হাজার পূর্ণ হয় এই অলরাউন্ডারের। বিশ্বের ৪৫তম ক্রিকেটার হিসেবে বিরল এই মাইলফলকে পৌঁছান সাকিব।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে প্রথম ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়ে দেখেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে ৭৩৮৬ রান সংগ্রহ করেন টাইগার ড্যাসিং ওপেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X