বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াদ-সৌম্যর ব্যাটে বড় স্কোর বরিশালের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বিপিএলে দেশের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়ে ফরচুন বরিশাল। তারকায় ঠাসা স্কোয়াড গড়লেও পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই তামিম বাহিনী। প্রতিযোগিতা প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। তবে রিয়াদ-সৌম্যর ১৩৯ রানের বড় জুটিতে স্বাগতিক ঢাকাকে ১৯০ রানের টার্গেট দিয়েছে তামিমের দল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের জোড়া ফিফটিতে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়েছে ফরচুন বরিশাল। সৌম্য সরকার সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস উপহার দেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বরিশাল। তাসকিন-শরীফুলের বোলিং তোপে ১৯ রানে ৩ উইকেট হারায় তামিম ইকবালের দল। বাংলাদেশের সেরা ওপেনারকে ফিরিয়ে তাণ্ডব শুরু করেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। পরের ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন। আহমেদ শেহজাদের পর মুশফিকুর রহিমকেও সাজঘরে ফেরত পাঠান ডানহাতি এই পেসার।

মহাবিপদে পড়া বরিশালকে রক্ষা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। চতুর্থ জুটিতে ১৩৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলে দুই অভিজ্ঞ ব্যাটার। জোড়া ফিফটি তুলে নেন দুজনই। ৪৭ বল মোকাবিলা করে ৭৩ রান করেন রিয়াদ। ইনিংসটি ৭টি চারের সাথে ৪টি ছক্কা হাঁকান সাইলেন্ট কিলার। রিয়াদ ফিরলে শোয়েব মালিক ও সৌম্য ঝড় তোলেন। ৪৯ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। মালিক ৯ বলে ১৯ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১০

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১১

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১২

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৩

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৪

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৫

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৬

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৯

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

২০
X