স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবিতে নতুন পদে সাবেক নির্বাচক

নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে হাবিবুল বাশার। ছবি : সংগৃহীত
নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে হাবিবুল বাশার। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচন প্যানেলের সদস্য ছিলেন তিনি। কিন্তু গত ৩১ ডিসেম্বর তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়কের সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ায়নি বোর্ড। এবার নতুন দায়িত্ব পেলেন হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক অধিনায়ককে বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে এ খবর জানায় বিসিবি। বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে হাবিবুল বাশারের একটি ছবি পোস্ট দিয়ে এ খবর জানানো হয়। ক্যাপশনে লেখা হয়, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিসিবি পরিচালনা পর্ষদে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে জাতীয় দল নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন দুজনের জন্য বিসিবিতে নতুন পদ সৃষ্টি করা হবে। হাবিবুল বাশার সুমনের জন্য পদ সৃষ্টি হলেও এখনো অপেক্ষা করতে হচ্ছে মিনহাজুল আবেদীন নান্নুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১০

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১১

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১২

আরও কমলো তেলের দাম

১৩

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৪

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৫

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৬

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৭

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৮

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৯

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

২০
X