বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

তামিম নাকি সাকিব, ফাইনালে খেলবে কে

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবাল-সাকিব আল হাসানের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর ভিন্ন মাত্রা নিয়েছে বিপিএলে তাদের দল রংপুর ও বরিশালের লড়াইয়ে। চলতি আসরে দুবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছে রংপুর ও বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে দুই দলের বড় ভরসা, এই দুই বড় তারকা।

হারলে বিদায়, এমন বারুদে ঠাসা ম্যাচে সম্মুখসমরে সাকিব-তামিম। দশম আসরে দুজন আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। আর দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তামিম।

যদিও মিরপুরে এই মহারণে দুজনকে ছাপিয়ে ম্যাচ জয়ের নায়ক হতে পারেন যে কেউ। শেষ লড়াইয়ের জন্য দুদল বাড়িয়েছে শক্তি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে এনেছে বরিশাল। আর রংপুরে যোগ দিয়েছেন আফগান ফজল হক ফারুকি।

বরিশালের শক্তি ব্যাটিংয়ের টপ অর্ডার। ৪৪৩ রানে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ক্যারিবিয়ান কাইল মেয়ার্সও তাকে দিচ্ছেন দারুণ সঙ্গ। অন্যদিকে রংপুরের আক্ষেপ টপ অর্ডার। বাবর আজম চলে যাওয়ার বেশ কয়েকজনকে খেলানো হলেও দূর হয়নি টপ অর্ডারের সমস্যা।

উদারহরণস্বরূপ বলা যায় প্রথম কোয়ালিফায়ারের কথা। কুমিল্লার বিপক্ষে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে রংপুর করেছিল ৩৫ রান। অন্যদিকে ১ উইকেটে ৬১ রান তোলে কুমিল্লা। ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায় সেখানেই। হ্যাটট্রিক ফাইনাল নিশ্চিত হয় কুমিল্লার।

শিরোপা জয়ের মঞ্চে তাদের প্রতিপক্ষ কে হবে, সেই লড়াই রূপ নিয়েছে তামিম-সাকিব মহারণে। তামিমকে আউট করে সাকিবের উদযাপন, আবার সাকিব আউট হওয়ার পর তামিমের সেই উদযাপনের অনুকরণ—সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের আভাস।

দেশের ক্রিকেটের বড় দুই তারকার দ্বৈরথে অন্য কারও নায়ক হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম কোয়ালিফায়ারে যেটা হতে পারেননি জিমি নিশাম। যদিও সেদিন টি-টোয়েন্টিতে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ৯৭ রানের অপরাজিত ইনিংস। সম্ভাবনার দৌড়ে আছেন কাইল মেয়ার্সও। ৪ ম্যাচে ক্যারিবিয়ানের কাছ থেকে ব্যাট-বলে বেশ ভালো সার্ভিস পাচ্ছে বরিশাল।

চলতি আসরে এটি তামিম-সাকিবের শেষ লড়াই। নিজ নিজ ক্ষেত্রে পারফর্ম করেছেন দুজনই। লিগ পর্বে দুদলের লড়াইয়ের প্রথম ম্যাচে জিতেছে বরিশাল। আর পরের ম্যাচে জয় পায় রংপুর। ১-১ স্কোর লাইনটিকে যারাই ২-১ করবে, তারা খেলবে ফাইনালে। দুই তারকার ঝাঁজাল এ লড়াই দেখতে বাংলাদেশের হাজারো চোখ দৃষ্টি রাখবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X