স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সূচি চূড়ান্ত, পাকিস্তানে যাবে না ভারত

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। তবে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে ভারত অনড় থাকলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল।

মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার ফাঁকে আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদমাধ্যমকে বলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তিনি আরও বলেন, এশিয়া কাপের চূড়ান্ত সূচি আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার বহুল প্রত্যাশিত ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ডাম্বুলায়।

আইসিসির সভাতে বিসিসিআই সচিব জয় শাহ এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি জাকা আশরাফের কথা বলেছেন অরুণ ধুমাল। তিনি বলেন, ‘আমাদের সচিবের মহোদয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেট প্রধানের দেখা করার পর এশিয়া কাপের সূচি প্রকাশিত চূড়ান্ত করা হয়।

আগামী ৩১ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর শ্রীলংকায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

এশিয়া কাপে ছয়টি অংশগ্রহণকারী দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে—পাকিস্তান, ভারত ও নেপাল। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X