স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিততে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে গত দুই বছরে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে অবশ্য টানা পাঁচ সিরিজ জিতবে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য সেই ইতিহাস করতে হলে আগে পার হতে হবে সফরকারীদের দেওয়া চ্যালেঞ্জিং টার্গেট।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। সফরকারীদের পক্ষে ওপেনার কুশাল মেন্ডিস সর্বোচ্চ ৮৬ রান করেন। টাইগারদের পক্ষে রিশাদ ও তাসকিন নেন সর্বোচ্চ দুটি করে উইকেট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই দল একটি করে ম্যাচ জেতায় সিলেটে তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাড়ায় অলিখিত ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ না জেতা বাংলাদেশের সামনে তাই ইতিহাস গড়ার হাতছানি। সেই লক্ষ্যে অবশ্য বাংলাদেশের সামনে অবশ্য লক্ষ্যটা বেশ বড়।

তবে সিলেটে টস জিতে ম্যাচের নবম ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ১৮ রানে তাসকিন ফেরান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে। তবে এরপর প্রথমে কামিন্দু এবং পরে অধিনায়ক হাসারাঙ্গাকে নিয়ে সফরকারীদের বড় সংগ্রহের দিকে নিতে থাকেন ওপেনার কুশাল মেন্ডিস।

শ্রীলঙ্কার এই টপ অর্ডার এবারের সিরিজে দুর্দান্ত ফর্ম আছেন। আগের দুই ম্যাচে লঙ্কান ইনিংসের ভিত গড়ে দেওয়া এই ব্যাটসম্যান আজ (শনিবার) টি-টোয়েন্টির ১৪তম ফিফটি পূর্ণ করেন। নিজের ফর্মের সঙ্গে বাংলাদেশি বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংকেও ভালোভাবে কাজে লাগিয়ে লঙ্কানদের রান বাড়াতে থাকেন কুশাল।

৩৫ বলে ফিফটি করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন কুশল। তবে অন্যপ্রান্তে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গাও টাইগার বোলারদের ওপর চড়াও হওয়ার আগেই মুস্তাফিজের বলে শরিফুলকে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরেছেন।

পরে নামা ডেঞ্জারম্যান আসালাঙ্কাও টিকতে পারেননি। ১৫তম ওভারে তিন রানের মাথায় ফেরেন তিনি। তবে অন্য পাশে ঠিকই লড়তে থাকেন মেন্ডিস।

তাসকিন যখন কুশলের ঝড় থামান ততক্ষণে ১৬.৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪০ পেরিয়েছে। ৫৫ বলে ৬ ছক্কা ও ৬ চারের মারে ক্যারিয়ারসেরা ৮৬ রান করে আউট হন কুশল। শেষদিকে দাসুন শানাকার ৯ বলে ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭ বলে ১০ রানের ইনিংসে ভর করে ১৭০ ছাড়ানো সংগ্রহ পায় লঙ্কানরা। যদিও কুশাল যতক্ষণ ক্রিজে ছিলেন সংগ্রহটা দুইশ ছাড়িয়ে যাওয়ার বার্তাই দিয়েছিল। কিন্তু শেষদিকে তাসকিন ও রিশাদ দারুণভাবে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১০

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১১

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১২

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৩

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৪

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৫

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৬

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৭

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৮

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

২০
X