স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার আইপিএলের শুরুতেও পাওয়া যাবে না হাসারাঙ্গাকে

ওয়ানিন্দু হাসারাঙ্গা । ছবি : সংগৃহীত
ওয়ানিন্দু হাসারাঙ্গা । ছবি : সংগৃহীত

বেশ আচমকাই টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছিলেন লঙ্কান রহস্য স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আবার হঠাৎ এই অবসর ভেঙে টেস্টেও ফেরেন তিনি। তবে তার এ অবসর ভাঙাকে বড় নাটক বলেই মনে করা হচ্ছে। এমনিতেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিষেধাজ্ঞার ফলে খেলতে পারতেন না হাসারাঙ্গা। তিনি টেস্টে না ফিরলে সেই নিষেধাজ্ঞা বলবৎ হতো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে।

তাই কৌশলে হাসারাঙ্গাকে টেস্টে ফিরিয়ে বিশ্বকাপে তাকে পাওয়া নিশ্চিত করতে চেয়েছে লঙ্কানরা। এতে লঙ্কানদের লাভ হলেও ক্ষতি হচ্ছে হাসারাঙ্গার আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের। টেস্টে না খেলতে পারলেও লঙ্কান স্কোয়াডে থাাকার কারণে আইপিএলের তিন ম্যাচে হায়দ্রাবাদ পাবে না তাকে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা। এ ঘটনায় আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন হাসারাঙ্গা। এই অপরাধের শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আর আগে থেকেই তার নামের সঙ্গে ছিল ৫টি ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে গত ২৪ মাসের মধ্যে এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে ৮টি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৭-৮টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে ২ টেস্ট বা ৪টি ওয়ানডে অথবা সমপরিমাণ টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার। হাসারাঙ্গার ডিমেরিট পয়েন্ট সংখ্যা ৮ হওয়ায়, এবার ২ টেস্টের জন্য নিষিদ্ধ হলেন তিনি।

লঙ্কানদের টেস্ট দলে এমনিতেও থাকার কথা ছিল না ২৬ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডারের। সে হিসেবে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের শুরু থেকেই তিনি খেলতে পারতেন। কিন্তু কৌশলের কারণেই হোক কিংবা সত্যিকার অর্থেই অবসর ভেঙে ফেরা– যাই হোক না কেন, নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও হাসারাঙ্গাকে জাতীয় দলের ডাগআউটে উপস্থিত থাকতে হবে। সে কারণে তিনি আইপিএলের তিন ম্যাচ মিস করতে যাচ্ছেন!

এবারের আইপিএলে লঙ্কান তারকাকে দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এবার শুরু থেকেই তার খেলার কথা ছিল। কিন্তু আগামী ৪ এপ্রিল পর্যন্ত টেস্ট সিরিজ চলমান থাকায়, তিনি এর আগে ভারতের উড়াল দিতে পারবেন না। আগের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন হাসারাঙ্গা। এবারের মৌসুমে দলটি তাকে ছেড়ে দেয়। এরপর মিনি নিলাম থেকে তাকে কিনে নেয় হায়দ্রাবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১০

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১১

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১২

বেদনার আকাশ

১৩

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৪

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৫

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৬

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৭

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৮

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৯

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

২০
X