স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে পেছনে ফেললেন শরিফুল

সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

একসময় আইসিসির র‌্যাঙ্কিং মানেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের আধিপত্য। ব্যাটিং, বোলিং প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আধিপত্য বজায় রেখেছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে খেলার বাইরে থাকায় তার রাজত্বে হানা দেওয়া শুরু হয়েছে। যেমন বোলিংয়ে সাকিবকে টপকে গেছেন শরিফুল।

লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন শরিফুল ইসলাম। ছুটির কারণে সিরিজটিতে ছিলেন না সাকিব আল হাসান। আর তাতেই র‌্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলে ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর বোলার এখন শরিফুল।

লঙ্কানদের বিপক্ষে হওয়া তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে শরিফুল বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। যার পুরস্কার স্বরূপ ১১ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ২৪ নম্বরে। আর সিরিজে না খেলা সাকিব ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩১তম স্থানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুলের মতো বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। সিরিজে ৪ উইকেট নেওয়া মিরাজ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি আরেক পেসার মোস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ৯ ওভারে ৩৯ রান খরচে নেন ২ উইকেট। আর তাতেই ৫ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ৮ উইকেট নিয়ে এগিয়েছেন ২৭ ধাপ। তার বর্তমান অবস্থান ৪২ নম্বরে।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। আর ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। অপরিবর্তিত রয়েছে সাকিব আল হাসানের অবস্থানও (দুইয়ে)।

ওয়ানডে ব্যাটারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের। লঙ্কানদের বিপক্ষে সিরিজে অপরাজিত সেঞ্চুরিসহ ১৭৭ রান করেছিলেন শান্ত। ১০ ধাপ এগিয়ে তিনি ওঠে এসেছেন ৩৯তম স্থানে। সিরিজে ১২১ রান করা তাওহিদ হৃদয় এক লাফে ১২ ধাপ এগিয়ে আছেন ৭৬তম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ রান করা মুশফিকুরের উন্নতি হয়েছে ছয় ধাপ (২৬তম স্থানে)। সিরিজে সেঞ্চুরিসহ ১৫১ রান করে তিন ধাপ এগিয়ে সেরা দশে (আট নম্বরে) উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১০

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১১

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

১২

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

১৩

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

১৪

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

১৫

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৬

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

১৭

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

১৯

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

২০
X