স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

জ্যোতিদের লজ্জাজনক হ্যাটট্রিক!

সাজঘরে ফিরছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। ছবি : সংগৃহীত
সাজঘরে ফিরছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। ছবি : সংগৃহীত

ক্রিকেটে হ্যাটট্রিক মূলত বোলাররাই করে থাকেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক এক হ্যাটট্রিক করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চরম ব্যাটিং ব্যর্থতায় টানা তিন ম্যাচে একশ করতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথম ওয়ানডেতে ৯৭ রানে অলআউটের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৫। আর এবার ৮৯ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ওয়ানডে হেরে আগেই তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়িয়ে মান বাঁচানোর লড়াইয়ে ভেঙে পড়ে টাইগ্রেসদের ব্যাটিং লাইন আপ।

তৃতীয় ওয়ানডের শুরুতে হোঁচট খায় স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (২৭ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি দলপতি অ্যালিসা হিলি। স্কোর বোর্ডের রান তোলার আগে সাজঘরে ফিরেন ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় ৮ রানে আউট হন অপর ওপেনার ফারজানা আক্তার (৫)। মুরশিদা খাতুন (৮), রিতু মণি (১) ও ফাহিমা খাতুন (০) দ্রুত সাজঘরে ফেরেন।

৩২ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ১৬ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। ১১ নম্বরে ব্যাট করতে নামা মারুফা আক্তার করেন ১৫ রান। এ ছাড়া স্বর্ণা আক্তার ও সুলনাতা খাতুন, দুজনই করেন ১০ রান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১০

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১১

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১৩

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৪

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৫

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৬

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৭

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৮

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

২০
X