স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ

কাসুন রাজিথা। ছবি : সংগৃহীত
কাসুন রাজিথা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান সিরিজে ইনজুরি ভুগিয়েছে দুই দলকেই। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একাধিক খেলোয়াড় হারানোরে পর টেস্ট সিরিজেও ইনজুরি পিছু ছাড়েনি দুই দলের। বাংলাদেশ ইনজুরিতে টেস্ট সিরিজ শুরুর আগেই হারিয়েছে মুশফিকুর রহিমের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারকে। তবে শ্রীলঙ্কা প্রথম টেস্ট না হলেও দ্বিতীয় টেস্টের আগে দলের অন্যতম এক ভরসাকে হারাল।

ইনজুরির কারণে লঙ্কানদের প্রথম টেস্ট জয়ের অন্যতম প্রধান নায়ক কাসুন রাজিথা ছিটকে গেছেন। সিরিজ জয়ের স্বপ্নে থাকা লঙ্কানদের তারকা এই পেসারকে হারানো কিছুটা শঙ্কারই বটে।

বুধবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সিলেটে সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের বড় জয়ে রাজিথা দারুন ভূমিকা রেখেছিলেন। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর পরের ইনিংসে তিনি শিকার করেন ৫ উইকেট। ফলে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারানোর পথে রাজিথা লঙ্কানদের অন্যতম সেরা বোলার ছিলেন। ইতোমধ্যে তার পরিবর্তে আরেক পেসার আসিথা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এসএলসি জানায়, পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে কাসুন রাজিথা থাকছেন না। তার পরিবর্তে আসিথা ফার্নান্দোকে দলে নেওয়া হয়েছে। দেশে ফিরে যাবেন রাজিথা, সেখানে তার চোটের পুনর্বাসন শুরু হবে।

নতুন করে দলে ডাক পাওয়া আসিথা সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলেছিলেন। প্রথম টেস্টে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টেও লঙ্কানদের জয় নিশ্চিত হওয়ার আগে ২ উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশের বিপক্ষেও সুযোগ পেলে সেই ফর্ম ধরে রাখতে চাইবেন আসিথা। সবমিলিয়ে এখন পর্যন্ত খেলা ১৩ টেস্টে ২৬ বছর বয়সী এই পেসার ৪১ উইকেট পেয়েছেন।

এদিকে, সিলেট টেস্টে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট তাই স্বাগতিকদের জন্য সিরিজ রক্ষার লড়াই। একইসঙ্গে সাদা পোশাকের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় নিজেদের অবস্থানও ঠিক রাখার লক্ষ্য নাজমুল হোসেন শান্তদের সামনে। সে কারণে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ৩০ মার্চের টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

১০

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

১১

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

১২

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

১৩

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

১৪

বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন দায়িত্বে মামুন খন্দকার

১৫

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

১৬

‘বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন’ আবারও একই বার্তা জিনাতের

১৭

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

১৮

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

১৯

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

২০
X