স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

অনেক আশা নিয়েই নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশের সাফল্য এসেছে শুধু ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডে সিরিজে সাফল্যের পর অবশ্য টিম টাইগার্স টেস্ট সিরিজের দুই ম্যাচেই শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৩১৮ রানে অলআউট হয়ে টাইগাররা হেরেছে ১৯২ রানের বিশাল ব্যবধানে। প্রথম টেস্টে ৩২৮ রানের পর দ্বিতীয় টেস্টে ১৯২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়া নাজমুল হাসান শান্ত বাহিনীর শোচনীয়ভাবে পরাজয় নির্ঘাত ভাবিয়ে তুলবে দেশের ক্রিকেট ভক্তদের।

ম্যাচ শেষে ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক শান্ত অবশ্য সিরিজে এরকম শোচনীয় পরাজয়ের জন্য পুরোপুরি দায় দিলেন দলের ব্যাটারদের। তিনি বলেন, ‘আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবে তারা যেন বড় রান করে।’

এ ছাড়াও শান্ত আবারও তাগিদ দিলেন দেশের ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট বেশি করে খেলার জন্য, ‘একজন খেলোয়াড় হিসেবে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম-শ্রেণির ক্রিকেট খেলি তাহলে তা আমাদের কাজে আসবে।’

অভিষিক্ত পেসার হাসান মাহমুদ প্রশংসা করেছেন শান্ত। এ ছাড়া সাকিব-মিরাজকেও ভাসিয়েছেন প্রশংসায়, তার (হাসান) প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে, সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব ভাই যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১০

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১২

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৩

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৪

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৫

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৬

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৭

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৮

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৯

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

২০
X