স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকেই বাবার মুখোমুখি ছেলে

ছেলের মাথায় ক্যাপ পরিয়ে দিচ্ছেন সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
ছেলের মাথায় ক্যাপ পরিয়ে দিচ্ছেন সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাকে গুরু মানেন। দেশসেরা এই কোচ একাডেমি, বিপিএল, ডিপিএলে নিয়মিত কোচিং করান। দেশের অনেক ক্রিকেটার গড়ার এই কারিগর সালাউদ্দিনের ছেলেও আবার ক্রিকেটার।

সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ আবার বাংলাদেশের প্রেক্ষিতে বিরল এক ক্রিকেটার। বাঁ-হাতি লেগ স্পিনার বা চায়নাম্যান বোলার তিনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেক হলো তার। সেই অভিষেকও আবার তার বাবার দলের বিপক্ষেই হলো। প্রতিপক্ষ দলের হলেও সালাউদ্দিন নিজেই ছেলের মাথায় প্রিমিয়ার লিগ অভিষেকের ক্যাপ তুলে দিয়েছেন।

এবারের ডিপিএলে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দল প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্য দিকে সানদিদ গাজী টায়ার্স একাডেমির খেলোয়াড়। গাজী টায়ার্সের হয়েই অভিষেক হলো দেশের প্রেক্ষিতে বিরল এই বাঁ-হাতি লেগ স্পিনারের। বাংলাদেশ ক্রিকেটেও বাবা-ছেলের মুখোমুখি হওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না।

সানদিদ অবশ্য ক্রিকেটে নতুন নন। এর আগেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। গাজী টায়ার্সও এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছে। সানদিদ তার দলের হয়ে প্রথম বিভাগে খেলে আলোও কেড়েছেন। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে এক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১০

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১২

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৩

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৫

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৭

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৮

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৯

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

২০
X