স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল নারী বিশ্বকাপ শুরুর দিনক্ষণ 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ নিয়ে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি বিশ্বকাপের সূচি এখনো প্রকাশিত হয়নি।

তবে বিসিবির নারী উইংয়ের একটি চিঠি কালবেলার হাতে এসেছে। এ থেকে জানা যায়, নারী বিশ্বকাপ শুরু ও শেষের দিনক্ষণ। চিঠির তথ্য অনুযায়ী চলতি বছরের ২৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্যক্রম। আর ক্রিকেটের এই মহাযজ্ঞ শেষ হবে ২১ অক্টোবর।

কিন্তু চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে অক্টোবরের তিন তারিখ আর আসরের ফাইনাল হবে ২০ অক্টোবর।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক মিটিংয়ে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির আসরগুলোর আয়োজক নিশ্চিত করা হয়। যেখানে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশকে। আয়োজক স্বত্ব পাওয়ার পর এই বছরের ফেব্রুয়ারিতে আসরটির ভেন্যু চুড়ান্ত করে বিসিবি। যেখানে সিলেট ও ঢাকাকে চুড়ান্ত করা হয় আসরটির ভেন্যু হিসেবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল দুই গ্রুপে অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। মূল আসরের আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে, বিকেএসপি-তে হতে পারে প্রস্তুতি ম্যাচগুলো।

এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো: বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১০

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১১

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১২

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৩

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৪

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৫

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৭

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৮

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৯

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

২০
X